সাতক্ষীরায় ১২ দিন ধরে নিখোঁজ রাজু আহমেদ, পরিবারে উদ্বেগ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় ১২ দিন ধরে নিখোঁজ রাজু আহমেদ, পরিবারে উদ্বেগ
সাতক্ষীরায় ১২ দিন ধরে নিখোঁজ রাজু আহমেদ, পরিবারে উদ্বেগ
সাতক্ষীরার কুশখালি গ্রামের রাজু আহমেদ ১২ দিন ধরে নিখোঁজ। প্রতিবেশীর সাথে বিরোধের পর থেকে তার খোঁজ মিলছে না..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সাতক্ষীরার কুশখালি গ্রামের যুবক রাজু আহমেদ (২৬) গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজুর বাবা আশরাফুল ইসলাম ও মা আনজুয়ারা খাতুন জানিয়েছেন, তাদের একমাত্র পুত্র রাজু নিখোঁজ হওয়ার পর থেকে তারা দিন-রাত অস্থির অবস্থায় রয়েছেন। তারা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন এবং রাজুর সন্ধান পেতে জীবনের বিনিময় হলেও প্রস্তুত বলে জানান।

ঘটনার সূত্রপাত গত ২৩ জুলাই '২৫ রাতে, যখন রাজুর প্রতিবেশী মোহাব্বতের সাথে তার কথাকাটাকাটি হয়। এরপর থেকে রাজু আর বাড়ি ফেরেনি। আশরাফুল ইসলাম অভিযোগ করেন, মোহাব্বতের পরিবার তাদের হুমকি দিচ্ছে এবং রাজুর সন্ধান না দিয়ে উল্টো চাপ সৃষ্টি করছে। রাজুর নিকট আত্মীয় সাবান আলী জানান, তিনি সাতক্ষীরা পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন এবং পুলিশ রাজুর সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ রাজু একজন শান্ত স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিলেন। কেউই ধারণা করতে পারছে না কেন তিনি নিখোঁজ হলেন। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, রাজু এবং মোহাব্বত একসাথে চলাফেরা করতো, এবং নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে রাজু মহব্বতের এক আত্মীয়ের সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলে। এই ঘটনা জানাজানি হওয়ার ভয়ে মোহাব্বত রাজুকে খুঁজে বেড়াতো। ধারণা করা হচ্ছে, রাজুকে হত্যা করে তার লাশ গুম করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, “রাজুর নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চালাচ্ছে।” সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, “এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে রাজু নেশা করতো এবং সে চোরাই পথে ভারতে যাতায়াত করতো। বিষয়টি তদন্তের অধীনে রয়েছে।

পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এলাকাবাসী রাজুর সন্ধান পাওয়ার আশা করছে। তবে তার পরিবারের সদস্যরা এখনও উৎকণ্ঠায় দিন পার করছেন। রাজুর নিখোঁজ হওয়ার কারণ ও প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

No comments found


News Card Generator