সামাজিক সম্প্রীতি প্রসার ও সামাজিক সংঘাত নিরসণ: পহেলা বৈশাখ উদযাপন..

Shoyeb Tasin avatar   
Shoyeb Tasin
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ১৪ এপ্রিল ২০২৬ তারিখে এনএসএস ও একশানএইড’র সহায়তায় এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে পাথরঘাটা উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে “সামাজিক সম্প্রীতি প্রসার ও সামাজিক সংঘাত নিরসণ: পহেল..

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাপ্ত হয়। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সামাজিক সংঘাত নিরসন বিষয়ক চিত্রাংকন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে একটি মনোজ্ঞ নাটকও মঞ্চস্থ করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এফ. এম. জাফর সাদিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব সুজন হাওলাদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

No comments found


News Card Generator