রত্মগর্ভা জননী পুরস্কারে ভূষিত হলেন মাগুরার মিসেস রেহানা বেগম..

Md Jihad Ali avatar   
Md Jihad Ali
****

জিহাদ আল হাসান,মাগুরা প্রতিনিধিঃ সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলা করে সন্তানকে সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলায় ৩৫ মা পেলেন ‘রত্নগর্ভা মা ২০২৫’ সম্মাননা। সাধারণ বিভাগে ২৫ আর বিশেষ বিভাগে ১০ জনকে এ সম্মাননা দেওয়া হয়। গত ১৫ ই মে শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে রত্নগর্ভা মা ২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস এ সম্মাননা দিয়ে আসছে। রত্মগর্ভা জননী মিসেস রেহানা বেগম 'সাধারণ ক্যাটাগরিতে' এই পুরস্কার প্রাপ্ত হয়েছেন৷ মিসেস রেহানা বেগম এর জন্ম একটি অত্যন্ত দরিদ্র পরিবারে। তিনি পেশা একজন গৃহিনী। তিনি অল্প বয়সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী রুহুল আমিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি নিজে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোতে না পারলেও দারিদ্রতাকে জয় করে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে সন্তানদের শিক্ষাজীবনকে করেছেন সমৃদ্ধ।তার প্রবাল স্পৃহা আর ইচ্ছা শক্তির কারণে সমাজে গর্ভের সন্তানরা আজ সফলতার আসনে অধিষ্ঠিত হয়েছে। মা রেহেনা বেগমের ঘরে প্রথম কন্যা সন্তান রহিমা খাতুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে নারীসেবা ও উন্নয়নমুলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার আর এক কন্যা সন্তান কামরুন্নাহার কাকলী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও  স্নাতকোত্তর পাশ যশোর জেলার চিংড়া ধর্মপুর আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। মা রেহেনা খাতুন সন্তানদের শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত করেই চুপ করে বসে থাকেননি তিনি তার পুত্র সন্তানদেরকে চিকিৎসাশাস্ত্রে জ্ঞানার্জন করিয়েছেন। তার গর্ভের প্রথম পুত্র সন্তান কাজী মেহেদুল ইসলামকে চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ থেকে শিক্ষাজীবন শেষ করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির ম্যানেজার পদে পাবনাতে কর্মরত আছেন। রত্নগর্ভা মা মিসেস রেহানা বেগমের দ্বিতীয় পুত্র সন্তান ডা. কাজী রাজিবুল ইসলাম বাল্যকালে স্কুল জীবনে পিতার হাতেগড়া প্রতিষ্ঠান হরিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে পরবর্তী লেখাপড়া শেষ করে। নারিকেলবাড়ীয়া ডিগ্রি কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে চিকিৎসা শাস্ত্রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস,রাজধানীর পি.জি হাসপাতাল থেকে ডি.এল.ও ডিগ্রি  এবং মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্স(বিসিপিএস) হাসপাতাল থেকে এফ.সি.পি.এস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। রত্নগর্ভা জননী মিসেস রেহেনা বেগমের কনিষ্ঠ সন্তান কাজী হিজবুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অনুষদ থেকে বি.এস.সি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অনুষদ থেকে এম.এস.সি শেষ করে বর্তমানে এসি.আই হেলথকেয়ার লিমিটেড এর কোয়ালিটি ইনচার্জ ,এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে।
এবিষয়ে রত্মগর্ভা জননী মিসেস রেহানা বেগমের দ্বিতীয়পুত্র ডা. কাজী রাজিবুলের সাথে কথা বললে তিনি আমাদেরকে বলেন, আমার মা নারী জাগরনের একজন পথিকৃৎ এবং আমাদের অনুপ্রেরনার উৎস। মায়ের এই সম্মান প্রাপ্তিতে আমরা আনন্দিত ও সকলকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের  মায়ের যোগ্য সন্তান হিসেবে আজীবন মানুষের সেবা করে যেতে চাই ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator