রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধির মৃত্যু..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধির মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাঈম হোসেন (২৬) নামে এক কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শনিবার (২ মে)..

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাঈম হোসেন (২৬) নামে এক কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুরে উপজেলার বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাঈম হোসেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের বাসিন্দা এবং আবু সামার ছেলে বলে জানিয়েছেন তার সহকর্মী মো. শামীম। তিনি হরিপুর উপজেলায় টিইএমএফ এগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নাঈম মোটরসাইকেলযোগে রাণীশংকৈল থেকে হরিপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক করলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যরা এলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Walang nakitang komento


News Card Generator