পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাণীশংকৈলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ অটো বাইক শ্রমিক সোসাইটি (রেজি নং এস–১১৩৮৭)। সংগঠনের উপজেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সদস্যদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব ০১–এর সভাপতি মোঃ নবাব আলী ও সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান মিন্টু। এছাড়াও সাংবাদিক খাইরুলসহ বিভিন্ন সংবাদকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ রুমন। উপস্থিত ছিলেন সংগঠনের সড়ক সম্পাদক মোঃ ফারুক, কার্যকরী সদস্য সোহেল রানা, মোঃ মমতাজ আলী, মোঃ কাজল রানা (সাংগঠনিক সম্পাদক), মোঃ মহসিন আলী চাচাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের ঐক্য, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।



















