রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। শুক্রবার (১ মে..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। শুক্রবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। এতে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগম এবং রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম এবং বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি লিটন প্রধানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনি ও মুক্তারুল ইসলাম মুক্তার।

Keine Kommentare gefunden


News Card Generator