রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
****
বাগেরহাট সংবাদদাতা
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যাবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে ভূমি সেবা মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। তিনি ভূমি বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা ও শিক্ষার্থীরা ভূমি সংক্রান্ত কুইজে অংশ নেওয়ায় সবাইকে অভিনন্দন জানান। এ সময় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।
Nema komentara


News Card Generator