close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রামপালে ভূমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
****

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় জমি জবরদখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রেসক্লাব রামপাল মিলনায়তনে  সোমবার (২৬ জানুয়ারি)  বিকাল ৫ টায় সংবাদ সম্মেলন করেছেন শেখ ওমর ফারুক (৫৮)। তিনি উপজেলার বড় দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত শেখ মমিন উদ্দিনের পুত্র। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ ওমর ফারুক অভিযোগ করে বলেন, চাঁদপুর মৌজা, মানিকনগর মৌজা ও দাকোপা মৌজাস্থ এস.এ খতিয়ান নং ১০৭, ৩৫৬ ও ৪২৫ এবং বিআরএস দাগ নং ১৭২৩, ৩২৪, ৩৩০, ৩৬০, ৩৫৯, ৩৫৭ ও ৩৭১-এর অন্তর্ভুক্ত মোট ০.৪৭ একর জমি তিনি দলিল নং ১২১৪/২০১৩ মূলে তার চাচাতো বোন ফরিদা বেগমের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই তার চাচাতো ভাই শেখ শাহীনুর ইসলাম (৫০) ও শেখ মনিরুল ইসলাম (৩৫) স্থানীয় রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির জোরে তার জমি জবরদখল করে রেখেছে। জমির দখল নিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসী হামলা চালিয়ে তার পা ভেঙে দেওয়া হয়। তিনি আরও বলেন, ২০১৬ সালে তৎকালীন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশ বৈঠকে বিবাদীপক্ষ প্রতি বছর ০.৪৭ একর জমির বিপরীতে ১৫ হাজার টাকা হারে হারী প্রদান করার অঙ্গীকার করলেও পরে তা ভঙ্গ করে। এতে ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তার মোট হারী পাওনা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও বিবাদীরা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সর্বশেষ গত ২ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে জমির পাশে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ ওমর ফারুক তার বৈধ মালিকানাধীন জমি জবরদখলমুক্ত করা, পাওনা ১ লাখ ৮০ হাজার টাকা হারী আদায়, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

No comments found


News Card Generator