close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজনগরে বিএনপির গনমিছিল, ঐক্যের ভিত্তিতে দলকে বিজয়ী করার আহ্বান।..

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
মৌলভীবাজারের রাজনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চমক দেখালো উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি।..

সোমবার (৯ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সন্ধা ৭ঘটিকায় রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়নের সকল মত ও পথের নেতাকর্মীরা একজোগে বিশাল গণ মিছিল করেন।মিছিল শেষে মুন্সিবাজারস্থ ধানের শীষের দলীয় কার্য্যালয়ে উপস্থিত নবীন, প্রবীন নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন।
‎তখন শেষ সময়ের কার্যক্রম হিসেবে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের মধ্যে লিফলেট বিতরনে দায়িত্ব অর্পন করা হয়।
‎তখন উপস্থিত নেতৃবৃন্দ অতীতের সকল ঘটনা প্রবাহ ভূলে গিয়ে একযোগে কাজ করে দলকে বিজয়ী করার অঙ্গিকার করেন।

‎ধানের শীষ প্রতীকের এই কার্য্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আশিক আলী,মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান জনাব রাহেল হোসেন,সাবেক চেয়ারম্যান জনাব বরকতুজ্জামান, প্রবীন রাজনীতিবিদ আছকান মেম্বার,রাজনগর উপজেলা যুবদল নেতা ও ইউপি সদস্য জনাব হেলাল আহমেদ সহ মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ।

No comments found


News Card Generator