close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রায়গঞ্জে সড়ক পাকা কাজের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত..

Rakibul Islam avatar   
Rakibul Islam
বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।..

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মোঃ আয়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলমসহ ঘুড়কা ও ধুবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিরাজগঞ্জ এই প্রকল্পের বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, সড়কটি পাকা হওয়ার ফলে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা, ভূইয়াগাতীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

No comments found


News Card Generator