পূর্বধলায় পুলিশের অভিযানে বিপুল জিরা উদ্ধার, যুবক আটক

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় পুলিশের অভিযানে বিপুল জিরা উদ্ধার, যুবক আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ এবং এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৩ মে) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে পূর্বধলা থানার একটি দল জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে ২১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে। জব্দকৃত জিরার মোট ওজন প্রায় ৬০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৮ হাজার টাকা।
অভিযান চলাকালে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

Geen reacties gevonden


News Card Generator