শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই(নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষার সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম, প্যারেড পরীক্ষার সন্তুষ্টি প্রকাশ ও সকল পরীক্ষার্থীর সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল), যশোর, মোহাম্মদ আব্দুল গফ্ফার শিকদার, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পুলিশ লাইন্স, সাতক্ষীরা সহ জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা সদস্যবৃন্দ।