পটুয়াখালী পৌর নিউমার্কেট এ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
পটুয়াখালী পৌর নিউমার্কেট এ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন..
পটুয়াখালী পৌর নিউমার্কেট এ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন..
স্টাফ রিপোর্টার :

পটুয়াখালী পৌর নিউ মার্কেটস্থ ডিসি ঘাট আল আমিন জামে মসজিদের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) বিকাল ২টায় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে জেলা প্রশাসক মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময়,    জুমআ'র নামাজ আদায় করেন  এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, ‘পদাধিকার বলে আমি এই মসজিদের সভাপতি হলেও, এর দেখভাল ও উন্নয়নের মূল দায়িত্ব আপনাদেরই। মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

জনসচেতনতামূলক বার্তা দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আমাদের সচেতন থাকতে হবে। পাশাপাশি শিশুদের হাম-রুবেলা টিকা প্রদানের জন্য জেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাব, আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের শিশুদের টিকা নিশ্চিত করুন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ উল-আলম , পটুয়াখালী পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন এবং বিএনপি নেতা বায়জিদ আহমেদ খান পান্না মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা বলেন, ‘আমি আমার কর্মজীবনে অনেক জেলা প্রশাসক দেখেছি, কিন্তু বর্তমান জেলা প্রশাসকের মতো সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান প্রশাসক অতীতে দেখিনি। আমরা তার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

No comments found


News Card Generator