রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ৫ জুন রাতে মন্ডলাবাড়ী গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত ঘরটিকে মাদক কেনাবেচার নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করেন। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ও ৬ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, জনবহুল এলাকায় পরিত্যক্ত ঘর ব্যবহার করে এ ধরনের মাদক কারবার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের এই সিন্ডিকেটের সাথে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সরাসরি কেনাকাটা করুন
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...
No comments found