পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
সবগুলো দেখুনমার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুনখুলনার আসল চুই ঝালস্ক্যানার লিগাল প্রিন্টার স...চুইঝাল গাছের চারাবিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...টেবিল ঘড়িGalaxy TAB A11+Galaxy Tab A11Casio Youth World Time AE-1...Xiaomi OiDiRe Multifunction...Rose Design 8 pcs King Size...মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃআজ রবিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। তিনি বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত মাথা গোজার ঠাঁই করে নিতে পারে, সেজন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে।"
উক্ত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার, তারিফুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন,
সম্প্রতি পীরগঞ্জের বিভিন্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে আজ তাদের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে এই ধরণের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও সহায়তার চেষ্টা অব্যাহত থাকবে।
বিতরণ শেষে সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ এবং প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের অন্যান্য সমস্যার কথা শোনেন। ঢেউটিন হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।