পীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ: ৩ শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ক্যাম্পাস..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ: ৩ শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ক্যাম্পাস..
পীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ: ৩ শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ক্যাম্পাস..
পীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ: ৩ শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ক্যাম্পাস..

পীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ: ৩ শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ক্যাম্পাস

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

​মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জুন) সকালে কলেজের হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কলেজের পরিবেশ রক্ষা এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।

​"নবীন শিক্ষার্থীদের হাত ধরেই পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষার গুণগত মানে আরও এগিয়ে যাবে।"
— ভর্তি কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ
​ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সারোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক, সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সহযোগী অধ্যাপক এসএম রেজানুল্লাহ সরকার ও সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার।

​প্রভাষক খন্দকার আরসাদুল বারীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator