পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান মাদকসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড..

MdMominul islam avatar   
MdMominul islam
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান মাদকসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩৫ হতে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে নওডাঙ্গা নামক স্থানে এই অভিযান চালানো হয়
অভিযানে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন:
মোঃ বাবুল ইসলাম (৩৫), পিতা-মৃত রফিকুল, গ্রাম-নওডাঙ্গা।মোঃ মুক্তারুল ইসলাম (২১), পিতা-মোঃ মফিজ উদ্দিন, গ্রাম-রামনা চান্দহর।তল্লাশিকালে তাদের কাছ থেকে ২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং ২টি সিমকার্ড জব্দ করা হয়।

আটকের পর পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এন এম ইশফাকুল কবীর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেক আসামিকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

বিজিবির উপস্থিতিতে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সাজাপ্রাপ্ত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন:

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। সীমান্তবর্তী এলাকার জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে আমাদের এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Keine Kommentare gefunden


News Card Generator