পীরগঞ্জ সীমান্তে আটক দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত দিল বিএসএফ..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্র..

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলার বড়নাল উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে রানা সরদার (৩১) এবং পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ বৈরচুনা গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৩৬)। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। ঘটনাটি ঘটে সীমান্তের মেইন পিলার ৩৩৫/৭-এস সংলগ্ন শূন্যরেখার ভেতরে, যা ভারতের অংশে অবস্থিত।

পরে এ বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষ বাংলাদেশের সংশ্লিষ্ট বিজিবি ইউনিটের সঙ্গে যোগাযোগ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে দোপাইল এলাকায় উভয় পক্ষের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক দুইজনকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বিকেল প্রায় ৪টার দিকে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Inga kommentarer hittades


News Card Generator