close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাথরঘাটায় প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।..

 

 

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এবং বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় নির্বাচনী দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন উপজেলার প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন। বক্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।

No comments found


News Card Generator