পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ! বিরলে মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য..

Abu Rayhan avatar   
Abu Rayhan
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ! বিরলে মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য..
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ! বিরলে মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য..
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!
বিরলে মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য..

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বিরলে মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য

 

দিনাজপুরের বিরল উপজেলায় এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসবের ঘটনা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উপজেলার ১০ নং রানীপুকুর ইউনিয়নের বরহানগর এলাকায় ঘোরাফেরা করা ওই নারীকে প্রসব বেদনা উঠলে স্থানীয়রা মানবিক উদ্যোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

শুক্রবার সকাল ৭টায় হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি একটি সুস্থ ও ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

 

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক সপ্তাহ ধরে গর্ভবতী ও অসুস্থ অবস্থায় ওই নারী এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের পরিচয় বা পরিবারের কোনো তথ্য স্পষ্টভাবে বলতে পারছিলেন না।

 

এদিকে নবজাতক শিশুটিকে দত্তক নেওয়া বা লালন-পালনের আগ্রহে অনেকেই হাসপাতালে ভিড় করছেন। তবে শিশুটির ভবিষ্যৎ এবং ওই নারীর পরিচয় নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

 

স্থানীয়দের আক্ষেপ— "মা হয়ে গেলেন তিনি, কিন্তু সন্তানের বাবার পরিচয় আজও অজানা।"

No comments found


News Card Generator