মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলা সহ সারা বাংলাদেশের রাজনৈতিক অপপ্রচার, কুৎসা রটনা ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা।
সোমবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রাজনৈতিক অঙ্গনে সুস্থ, ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের পরিবর্তে শালীন ও গঠনমূলক রাজনৈতিক চর্চা প্রয়োজন। ভবিষ্যতেও অপপ্রচার ও রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধে যুবদলের অবস্থান অব্যাহত থাকবে বলে তারা জানান।
এ সময় উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুকসহ , আকতারুল ইসলাম আক্তারের সভাপতিত্বে, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।