সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত সন্ত্রাস এবং নৈরাজ্যকর রাজনীতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত সন্ত্রাস এবং নৈরাজ্যকর রাজনীতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মঙ্গলবার (২৩ জুন) সকালে শহরের পৌর ভাসানী মিলনায়তন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকার পৌর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাফি ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। বক্তারা অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Keine Kommentare gefunden


News Card Generator