অনুপ্রেরণা - একটি সামাজিক যুব সংগঠনের মত বিনিময় ও আলোচনা সভা
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে “অনুপ্রেরণা” একটি সামাজিক যুব সংগঠনের আয়োজনে আজ দুপুর ১২টায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, নীলফামারীর উপ পরিচালক জনাব মো: হাসান আলী।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আতাউর রহমান ও জনাব মো: মইনুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাকিল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় যুব সমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। বক্তারা যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজ দেশের অন্যতম শক্তি। তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অনুপ্রেরণা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় স্থানীয় যুব সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়।



















