অনিয়মের অভিযোগ বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
অনিয়মের অভিযোগ বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি..
অনিয়মের অভিযোগ বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি..
সারা দেশে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগে নির্বাচন পরিচালনা কম..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

সারা দেশে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আজ ৪ জুলাই (শনিবার) মোছা. আছিয়া খাতুনের ৩ জুলাই সইকৃত এক পত্রে বিষয়টি জানানো হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এর আগে,  নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি প্যানেলকে বিজয়ী করতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নির্বাচরনি আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলকে বিশেষ সুবিধা দিয়েছেন এমন অভিযোগে গতকাল শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী  মো. সেলিম রেজা ৫ জুলাই (রবিবার) অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অবিলম্বে পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator