নরসিংদীতে লোকাল অ্যাসেসরদের অংশগ্রহণে দক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়।..

Partha Das avatar   
Partha Das
****

১৯ এপ্রিল ২০২৬ তারিখে নরসিংদীতে আশ্বাস প্রকল্পের সারভারভাইদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে লোকাল অ্যাসেসরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সারভারভাইদের দক্ষতা মূল্যায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানসম্মত করা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপমহাপরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন)-এর উপমহাপরিচালক। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উইনরক ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজমেন্ট ও ওয়্যারবীর সিনিয়র ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষক, লোকাল অ্যাসেসরগণ এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান এবং বিশেষ অতিথিরা বলেন, আশ্বাস প্রকল্পের সারভারভাইদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে মানসম্মত প্রশিক্ষণের পাশাপাশি নির্ভরযোগ্য মূল্যায়ন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে লোকাল অ্যাসেসরদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা মাঠ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা যাচাই করে সঠিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে লোকাল অ্যাসেসরদের দক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
সার্বিকভাবে, এই কর্মসূচি নরসিংদী জেলায় দক্ষতা উন্নয়ন ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

نظری یافت نشد


News Card Generator