ঝালকাঠির নলছিটি উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ এপ্রিল কমিটি গঠন সম্পন্ন হলেও ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়।
নবগঠিত এ কমিটিতে অভিজ্ঞ সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এ কমিটি নলছিটির সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ খান ও একরামুল করিম মিঠু মিঞা। দাতা সদস্য (আজীবন) হিসেবে রয়েছেন বঙ্গবিডি নিউজের চেয়ারম্যান হুমায়ুন কবির।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আল ফয়সাল। সহ-সভাপতি পদে রয়েছেন মো. আবুল বাসার এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত।
অফিস সম্পাদক ও হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম সিজার।
নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. সাইদুর রহমান (খান বসির), খান মাইনুদ্দিন, মো. এনামুল হক সুজন, মো. কামাল হোসেন, মো. জাফর হোসেন, মো. রবিউল আউয়াল (রাজু), আবু জাফর বিশ্বাস, মো. তারিকুল ইসলাম (তারেক) এবং মো. ফরিদ হোসেন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাওন বিশ্বাস, মো. নিয়াজ মোরশেদ (আসিফ), শাহিদা পারভীন (শিমলা), মনির হোসেন শহীদ, মো. সোহাগ, মো. বশির তালুকদার, আল আমিন খান (জীপু), খলিফা মাইনুল, মো. শাকিল খান, গাজী আরিফুর রহমান ও মো. তানভীর হোসেন।
নতুন কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এ কমিটি নলছিটি উপজেলার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও পেশাদার করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।



















