close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নিজে ঝাড়ু দিয়ে হাসপাতাল পরিস্কার করলেন সাতক্ষীরার এমপি মুহাদ্দিস আব্দুল খালেক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী কাজ করে নজির স্থাপন করলেন ২ আসনের (সদর+দেবহাটা) সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল চত্বরে নিজ হাতে ঝাড়ূ দিয়ে পর..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী কাজ করে নজির স্থাপন করলেন ২ আসনের (সদর+দেবহাটা) সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল চত্বরে নিজ হাতে ঝাড়ূ দিয়ে পরিস্কার -পরিছনতা কার্যক্রমে অংশ নেন।

মঙ্গলবার (০৩ মার্চ '২৬) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এ কার্যক্রমে যুক্ত হন।

এ সময় উপস্থিত সেবার প্রতি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন, মেডিকল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ, উপ-পরিচালক মোঃ মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডাঃ অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুমন কুমার দাস প্রমুখ।

এছাড়া সেখানে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুনসহ অন্যান্যরা বক্তব্যে রাখেন।

সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস মেশিন, অচল আইসিইউ বেড, জনবল ও চিকিৎসক সংকট, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তর প্রয়াজনীয়তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। এক পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুল থাকা সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরার সকল সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদর লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রুপান্তরিত করা। পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগে জোরদারের আহ্বান জানান তিনি।

No comments found


News Card Generator