নদীভাঙন আর বেঁচে থাকার লড়াইয়ে প্রেক্ষাগৃহে ‘ময়নার চর’

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
On January 30, the story of life’s struggle ‘Moynar Char’ arrives in theaters

নতুন বছরের প্রথম মাসের ৩০ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ময়নার চর’। নদীভাঙন কবলিত চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, বেঁচে থাকার লড়াই ও স্বপ্নের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

প্রযোজক সূত্রে জানা যায়, নদীতে জেগে ওঠা চরগুলোর নেই কোনো দলিল, পর্চা বা দাগ নম্বর। এই সুযোগকে কাজে লাগিয়ে দখলদারদের দৌরাত্ম্য, ভূমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ এবং নানা প্রতিকূলতার মধ্যেও ভূমিহীন মানুষের টিকে থাকার চেষ্টা সিনেমার মূল উপজীব্য।

চলচ্চিত্রে চিত্রনায়ক মামনুন হাসান ইমন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার বন্ধু চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুদীপ দেবনাথ রিমন সূর্য। তিনি জানান, এর আগে ২০১২ সালে ওয়ার্নিং এবং ২০২২ সালে ঈসাখাঁ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এছাড়া আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সিনেমার শুটিং হয়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আওতাধীন চরআব্দুল্লাহ ও লম্বাখালীর চর এলাকায়। নদীভাঙন, দখলদারি ও চরবাসীর জীবনযুদ্ধকে বাস্তবতার কাছাকাছি এনে পর্দায় তুলে ধরা হয়েছে।

সরকারি অনুদানের সিনেমা ‘ময়নার চর’-এ অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা সুষ্মি রহমান, শিবা সানু, ড্যানিরাজ, আজম খান, সুদীপ দেবনাথ রিমন সূর্য, পলাশ লোহ, মাহমুদুল হাসান, টুকু, পলাশ, মিশকাত মাহমুদ প্রমুখ।

সুমন পারভেজ প্রযোজিত এবং মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই চলচ্চিত্রের একটি গান– ‘ভেসকি দিয়া চইলা গেলি পান খাওয়াইলিনা’—ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

No se encontraron comentarios


News Card Generator