মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি না

মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সমাজসেবা অফিসের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩০ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১:০০ ঘটিকার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম এমপি।
তিনি বলেন, “সরকার সবসময় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন সহজ ও স্বাভাবিক করতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের সহায়তা কার্যক্রম তাদের আত্মনির্ভরশীলতার পথকে আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে এসব কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ। তিনি বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে, যার মাধ্যমে তাদের জীবনযাত্রা সহজ করার চেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মোঃ কায়েম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩০ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেন। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তারা সরকারের এ ধরনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

نظری یافت نشد


News Card Generator