মুকসুদপুরে নামজারি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে নামজারি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা
মুকসুদপুরে নামজারি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মুকসুদপুরে নামজারি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 
সম্প্রতি একটি গণমাধ্যমে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নামজারি অনুমোদনে ঘুষ দাবির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে।
জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) অফিসের বাইরে কিছু অসাধু দালাল ও মধ্যস্বত্বভোগী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করে থাকে। পরবর্তীতে তাদের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা না পাওয়া গেলে কিংবা ব্যক্তিগত স্বার্থ বিঘ্নিত হলে তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপন করে থাকে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টরা দাবি করেন, নামজারি ও ভূমি সংক্রান্ত কার্যক্রম সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কোনো ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি বা গ্রহণের অভিযোগের সত্যতা নেই। বরং কিছু দালালচক্র নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে অফিসের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানোর চেষ্টা করে।
এ বিষয়ে অভিযুক্ত কর্মচারী মোঃ বিল্লাল বলেন, “আমি আমার দায়িত্ব সরকারি নিয়ম অনুযায়ী পালন করে আসছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”
সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিবর্তে বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত। একই সঙ্গে ভূমি অফিসের সেবা নিতে আসা সাধারণ মানুষকে দালালচক্রের প্রলোভনে না পড়ে সরাসরি সরকারি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator