মুকসুদপুরে “হেয়ার কাট জেন্টস পার্লার”-এর শুভ উদ্বোধন
গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক সেবার অঙ্গীকার নিয়ে “হেয়ার কাট জেন্টস পার্লার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকাল সাড়ে ৫ টায় আনুষ্ঠানিকভাবে পার্লারটির উদ্বোধন করা হয়। মুকসুদপুর থানা গেটের সামনে রোজভ্যালী বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত এ পার্লারটিতে আধুনিক হেয়ার কাট,দাড়ি স্টাইলিং, ফেসিয়ালসহ পুরুষদের রূপচর্চার বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। স্বত্বাধিকারীর পিতা সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্য টুকু মোল্লা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় অতিথিরা নতুন এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বত্বাধিকারী এডভোকেট সোহাগ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরফিন মুক্তা,প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা ও মুকসুদপুর থানার সাব-ইন্সপেক্টর মোবারক হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,
ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, উন্নত মানের সেবা প্রদান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। উদ্বোধনের দিন থেকেই গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তারা জানান।
Aucun commentaire trouvé



















