মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
গোপালগঞ্জের মুকসুদপুরে ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৩ মে (রবিবার) বিকাল ৪টায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আমিন হারুন অর রশিদের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বক্তারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফসহ আরও অনেকে।
এছাড়াও বক্তব্য রাখেন আমিন মিজানুর রহমান মোল্লা, আমিন মতিয়ার রহমান মোল্লা, আমিন মোঃ সহিদ মোল্লা, মোঃ জাহাঙ্গীর আলম ও আমিন রুহুল আমিন প্রমুখ।
সভা শেষে মোঃ মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম ও মিহির কুমার রায়।
Tidak ada komentar yang ditemukan



















