সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শ্রমিক দলের আয়োজনে হুলা মাদরাসা মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোলাম কিবরিয়া সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কদমতলা ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও ঢাকা রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ,স্থানীয় মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় শ্রমিক নেতা গোলাম কিবরিয়া সুজন বলেন,প্রতিবছরই আমি মসজিদে কিছুনা কিছু দিয়ে থাকি। এবছর এই ওয়ার্ডের ১৩ টি মসজিদে ১৩ টি পানি রাখার জন্য ড্রাম ও ১৩ টি জগ দিয়েছি। একই সাথে রোজার পুরো মাস জুড়ে ওই সকল মসজিদে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলেও জানান এই শ্রমিক নেতা।



















