close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মসজিদে মসজিদে পানির পাত্র বিতরণ করলেন শ্রমিক দল নেতা সুজন..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৬ নং কদমতলা ওয়ার্ডে জামে মসজিদগুলোতে পানির পাত্র ড্রাম ও জগ বিতরণ করেছেন শরণখোলা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: গোলাম কিবর..

 

সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শ্রমিক দলের আয়োজনে হুলা মাদরাসা মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে গোলাম কিবরিয়া সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কদমতলা ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও ঢাকা রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ,স্থানীয় মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। 

এসময় শ্রমিক নেতা গোলাম কিবরিয়া সুজন বলেন,প্রতিবছরই আমি মসজিদে কিছুনা কিছু দিয়ে থাকি। এবছর এই ওয়ার্ডের ১৩ টি মসজিদে ১৩ টি পানি রাখার জন্য ড্রাম ও ১৩ টি জগ দিয়েছি। একই সাথে রোজার পুরো মাস জুড়ে ওই সকল মসজিদে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলেও জানান এই শ্রমিক নেতা। 

没有找到评论


News Card Generator