মরহুম আমান উল্লাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মরহুম আমান উল্লাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মরহুম আমান উল্লাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
আলহাজ্ব আমান উল্লাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার সাবেক তিনবারের জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আমান উল্লাহ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সোমবার (৮ জুন) সন্ধ্যায় ভালুকা পৌর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মরহুমের শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মরহুম আমান উল্লাহ চৌধুরীর রাজনৈতিক জীবন, উন্নয়ন কর্মকাণ্ড এবং ভালুকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, মরহুম আমান উল্লাহ চৌধুরী ছিলেন একজন জনদরদী নেতা, যিনি ভালুকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে এলাকার মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তাঁর অবদান ভালুকাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator