‎মোংলায় এলো যুক্তরাষ্ট্র থেকে  আমদানির আরও সাড়ে ৫৮ হাজার টন গম..

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
বিশেষ প্রতিনিধিঃ

‎বাগেরহাটের মোংলা বন্দরে খালাস চলছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পঞ্চম চালানের ৫৮ হাজার ৫০০ টন গম।..

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে এমভি ক্যালাপসো এন জাহাজে আসা গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে ওই জাহাজটি বুধবার (১১ মার্চ) বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে।

‎জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজের ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, জাহাজটি ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কালামা বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ১১ মার্চ বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙর করে। এরপর গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।

‎মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি টু জি চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের পঞ্চম চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।

‎তিনি আরও জানান, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন, চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন এবং ১ ফেব্রুয়ারি চতুর্থ চালানে আমদানি করা হয় ৫৬ হাজার টন গম।

‎সেসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুত করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

‎জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator