মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা দারুল কোরআন মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি হাজী আব্দুল মমিন এবং উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ তাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কচুয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এটি কুরআনের ঘর। বর্তমান সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে। মানুষ মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে তাদের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হবে এবং তারা নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আজাদ কলেজের সরকারী অধ্যাপক প্রফেসর মোস্তাফিজুর রহমান, মাওলানা মিজানুর রহমান, কাফিলা বাড়ির জামিয়া আনোয়ারা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, কচুয়া রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ জুনাইদ এবং মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন।
জানা যায়, মনপুরা গ্রামের কৃতি সন্তান মাওলানা আবুল কালাম আজাদ ২০২২ সালে মনপুরা দারুল কোরআন মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আদর্শ নূরানী বিভাগ, মানসম্মত নাজেরা বিভাগ ও হেফজুল কোরআন বিভাগ চালু রয়েছে। এছাড়া আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাও রয়েছে। মনোরম পরিবেশে অবস্থিত মাদ্রাসাটি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।