ভোলা জেলার মনপুরা উপজেলায় ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সড়ক সংস্কার কার্যক্রম।
আজ বুধবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল থেকে সারাদিনব্যাপী হাজিরহাট থেকে আলমনগর–সাকুচিয়া মেইন রোডের বিভিন্ন স্থানে এই সংস্কার কাজ পরিচালিত হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
গত কয়েক মাস ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন।
ছাত্রদলের এই মানবিক উদ্যোগে স্থানীয়দের সেই ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানায় এলাকাবাসী।
এই কার্যক্রমের নেতৃত্ব দেন —
মোঃ ইব্রাহিম অনিক – সাধারণ সম্পাদক, এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রদল
মোঃ আফসার উদ্দিন বাপ্পি – আহ্বায়ক সদস্য, মনপুরা উপজেলা ছাত্রদল
মোঃ মেহেদী রুবেল – সভাপতি, ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রদল
মোঃ সাব্বির হোসেন – সাধারণ সম্পাদক, ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রদল
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা—
আব্দুল আজিজ, মোঃ সুজন,জিহাদ, মোঃ মিরাজ, মোঃ সাগর, মোঃ আসিফ ও পিয়াস হাওলাদার প্রমুখ।
স্থানীয়রা জানান, ছাত্রদলের এই উদ্যোগ শুধু সড়ক সংস্কার নয়, এটি তরুণ সমাজের দায়িত্ববোধ ও মানবিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ছাত্রদল নেতারা বলেন, “দেশ ও জনসেবায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, আজকের এই কার্যক্রমও তারই বাস্তব প্রতিফলন।”
মনপুরার মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ছাত্রদলের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।