মনোনয়ন পেয়ে এমপি হলে কি করবেন জানালে ড. এ বি এম ওবায়দুল ইসলাম..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
মনোনয়ন পেয়ে এমপি হলে কি করবেন জানালে ড. এ বি এম ওবায়দুল ইসলাম..
মনোনয়ন পেয়ে এমপি হলে কি করবেন জানালে ড. এ বি এম ওবায়দুল ইসলাম..
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের-৪ বর্তমান ৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেলে ও জনগণের ভোটে এমপি মনোনীত হলে এই আসনের জন্য উন্নয়নমূলক কি কি কর্ম পরিকল্পনা রয়েছে তা জানালেন,..

 

রবিবার (১৯ অক্টোবর) বিকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা বাজারে আয়োজিত বিএনপি'র কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যদি মনোনয়ন পান এবং এমপি হতে পারেন তাহলে শরণখোলা মোড়লগঞ্জ কচুয়ায় শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান, পর্যটন ,বেকারত্ব ও নদী ভাঙ্গনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন। খোন্তাকাটা  ইউনিয়ন বিএনপি'র সভাপতি  মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমানারা আলো, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মোড়লগঞ্জের খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, শামীম আহমেদ বাদল প্রমুখ। 

 

মাহফুজুর রহমান বাপ্পী

Không có bình luận nào được tìm thấy


News Card Generator