রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন ..

Shoyeb Tasin avatar   
Shoyeb Tasin
রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন ..
রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন ..
পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক 

 শিশু রামিসাকে ধর্ষণ শেষে গলাকেটে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানব..

শনিবার (২৩ মে) সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌর শহরের গোল চত্তরে জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্স এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস',সিসিডিবির, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা,দৃষ্টি মানবকল্যাণ সংস্থা, লোক মোর্চা, অ্যাকশন এইড বাংলাদেশ, সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন, এক্টিভিস্টা বরগুনাসহ বিভিন্ন সংগঠন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্সের সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সমাজকর্মী মেহেদী সিকদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, জাকির হোসেন মিরাজ, চিত্ত রঞ্জন শীল, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের নৃশংস ঘটনার কথা দোষী নিজেই স্বীকার করেছে। এখানে আর তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয় মানববন্ধনে।

No comments found


News Card Generator