মধুপুরে কিশোর গ্যাংয়ের হামলা: এক কিশোর গুরুতর আহত
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় আরিফ নামে এক কিশোর গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার মধুপুর মার্কেট সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিকটক ভিডিও বিরোধের জেরে ৭-৮ জন কিশোরের একটি দল হঠাৎ করে ওই কিশোরের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত কিশোরের পরিবার জানায়, কিছুদিন ধরেই এলাকার কিছু কিশোর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মধুপুর থানা জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments found



















