মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
টাংগাইল প্রতিনিধি: ইসমাইল হোসেন।
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এডভোকেট মুহাম্মদ আলী ও মাহবুব আনাম স্বপন ফকির গ্রুপের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে দুই গ্রুপের কর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় অবস্থান ও নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আজ সন্ধায় একটি সংগঠনমূলক বৈঠককে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সাধারণ মানুষ এ ধরনের রাজনৈতিক সহিংসতার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।