মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা বহু বছরের কঠোর পরিশ্রমে অর্জিত অগ্রগতিকে বিপন্ন করতে পারে বলে সতর্ক করেছেন International Committee of the Red Cross (আইসিআরসি)-এর প্রেসিডেন্ট Mirjana Spoljaric।
দুই দিনের ইরাক সফর শেষে তিনি বলেন, ইরাকের লাখো মানুষ এখনও যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব বহন করছে। তাদের আরেকটি সহিংসতার চক্রের মধ্যে ঠেলে দেওয়া উচিত নয়। ইরাকের পুনরুদ্ধারের পথ সুরক্ষিত রাখতে হলে পুরো অঞ্চলে উত্তেজনা কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সফরকালে তিনি ইরাকের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ছিলেন প্রেসিডেন্ট Mohammed Shia' Al Sudani, পার্লামেন্ট স্পিকার Mohammed al-Halbousi, হাই জুডিশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট Faeq Zaidan এবং বিচারমন্ত্রী Khaled Shwani। এছাড়া তিনি Iraqi Red Crescent Society–এর প্রেসিডেন্ট ড. ইয়াসিন আল-মামুরির সঙ্গেও বৈঠক করেন।
সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট স্পোলিয়ারিচ বাগদাদের কারখ সেন্ট্রাল কারাগার পরিদর্শন করেন। সেখানে আইসিআরসি বন্দিদের, বিশেষ করে তৃতীয় দেশের নাগরিকদের, পরিবারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনে সহায়তা করছে। একই সঙ্গে কারাগারের স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নেও সহায়তা দিচ্ছে সংস্থাটি।
তিনি বলেন, সম্প্রতি ইরাক সরকার সিরিয়া থেকে স্থানান্তরিত প্রায় ৬ হাজার বন্দিকে গ্রহণ করেছে, যা যেকোনো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। তাদের মধ্যে শত শত শিশু রয়েছে, যারা নিজেদের পছন্দ নয় এমন এক যুদ্ধের শিকার হয়েছে এবং দীর্ঘ প্রায় এক দশক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ ভবিষ্যতের আশা ছাড়াই শিবিরে জীবন কাটিয়েছে।
আইসিআরসি প্রেসিডেন্ট আরও বলেন, এই দায়ভার শুধু ইরাকের একার নয়। সংশ্লিষ্ট সব রাষ্ট্রকে টেকসই সমাধান খুঁজে বের করতে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।



















