ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’।
সোমবার (৬ এপ্রিল) সংস্থাটির গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোজাফফর আহমেদকে সভাপতি করে উপদেষ্টা পরিষদ এবং একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (RONPAB)-এর সভাপতি কাজী আওলাদ হোসেন।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য পিয়ার জর্জ কারেন্সি, এডভোকেট লুডোভিকা বাস্তরী, ব্যারিস্টার শারমিন তাবাসসুম মাহমুদ, মাহবুব মোল্লা সোহাগ, সরদার সাইদুল করিম, লুৎফর রহমান হিমু, রেহান উদ্দিন দুলাল, মো. শাহাবুদ্দিন খান, আবুল কালাম আজাদ, নাজমিন সুলতানা ও ডা. বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম খান ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক লেফটেন্যান্ট (অব.) মো. শহীদুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল হাসান পলাশ, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির হোসেন, তথ্য-গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, প্রচার সম্পাদক কাজী আশিকুর রহমানসহ সদস্যবৃন্দ—এরশাদ হোসেন চৌধুরী, আব্দুল কাদের, রাশেদুল ইসলাম, লাবিবজ্জামান বকশি, সিকদার বিপ্লব, আফরিন তাবাসসুম, মো. ইসমাইল হোসেন, গোলাম আহমেদ সবুজ ও জুয়েল ইসলাম প্রমুখ।
এ সময় সংগঠনটির সভাপতি শিব্বির মাহমুদ বলেন, সংস্থাটির আন্তর্জাতিক সদর দপ্তর ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে অবস্থিত। মানবতার সেবা, বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সংস্থাটি কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও জানান, ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ জাতিসংঘের মানবাধিকার সনদ অনুসরণ করে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, প্রবাসীদের আইনি সহায়তা প্রদান এবং বৈশ্বিক জলবায়ু ও শরণার্থী সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা গ্রহণ করেছে।



















