শনিবার (২০ জুন) বিকেলে গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বাকলজোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”
তিনি আরও বলেন, মাদক থেকে দূরে থেকে নিজেদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক আনোয়ার খলিফাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশের পাশাপাশি আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় গুজিরকোনা একাদশ ও কৃষ্ণেরচর একাদশ। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-০ গোলের ব্যবধানে কৃষ্ণেরচর একাদশকে পরাজিত করে গুজিরকোনা একাদশ বিজয় অর্জন করে।
খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।
পুরো আয়োজনজুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।