মাদক ও চোরাচালান দমনে অবদানে জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম। ..

Mamun Monsi avatar   
Mamun Monsi
মাদক ও চোরাচালান দমনে অবদানে জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম। ..
মাদক ও চোরাচালান দমনে অবদানে জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম। ..
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
 সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার। এপ্রিল-মে মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচ..

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

সোমবার (১৮ মে) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

 

পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের নবযোগদানকৃত ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “দোয়ারাবাজার থানাকে সকল শ্রেণি-পেশার মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। মাদক, জুয়া ও চোরাচালানমুক্ত একটি নিরাপদ উপজেলা গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকদের বৈষম্যমুক্ত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে থানার সকল কর্মকর্তা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি দোয়ারাবাজার থানা পুলিশের সম্মিলিত সাফল্য। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

ভালো কাজের এ ধারা অব্যাহত রাখতে তিনি পুলিশ সদস্য ও সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Keine Kommentare gefunden


News Card Generator