মাধবপুরে রেল স্টেশন জয়ন্তীকা এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহ্জীবাজার রেল স্টেশন সংস্কার ও পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৬ মে) দুপুরে আয়োজিত কর্মসূচিতে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেস কিছু সময়ের জন্য আটকে রাখা হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
বক্তারা বলেন, শাহ্জীবাজার স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকার একটি যোগাযোগ মাধ্যম। এ অঞ্চলে গ্যাসফিল্ড, বিদ্যুৎ কেন্দ্র, প্রাণ-আরএফএল, স্কয়ারসহ সরকারি-বেসরকারি ১০-১২টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে দেশি-বিদেশি কয়েক হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। এছাড়া শত শত শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করতেন। স্টেশন বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
ইয়্যূথ সোস্যাল অর্গানাইজেশনের সভাপতি গাজীউর রহমান আব্বাসের নেতৃত্বে কর্মসূচিতে বক্তব্য দেন আবদাল মিয়া, নজরুল গাজী, ইউপি সদস্য জয়নাল মিয়া, শরিফ উদ্দিন সিকদার, প্রধান শিক্ষক আবুল কাশেম, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত স্টেশন চালু ও আন্তঃনগর, লোকাল এবং মেইল ট্রেনের স্টপেজ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
পরে আন্দোলনকারীরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

没有找到评论


News Card Generator