মাধবপুরে চুরির একদিনের মধ্যেই উদ্ধার মালামাল, প্রশংসায় পুলিশ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে চুরির একদিনের মধ্যেই উদ্ধার মালামাল, প্রশংসায় পুলিশ..
মাধবপুরে চুরির একদিনের মধ্যেই উদ্ধার মালামাল, প্রশংসায় পুলিশ..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে সাংবাদিক আলমগীর কবিরের নির্মাণাধীন বাসা থেকে চুরি হওয়া বিভিন্ন নির্মাণসামগ্রী মাত্র একদিনের  মধ্যেই উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মাধবপুর থানার ওসি সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি হওয়া বৈদ্যুতিক ফ্যান, ড্রিল মেশিন, করাত, বৈদ্যুতিক তারসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়।

সাংবাদিক আলমগীর কবির দ্রুত মালামাল উদ্ধারে পুলিশকে ধন্যবাদ জানান। ওসি সোহেল রানা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।

পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator