মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় বিয়ারসহ আটক ১

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় বিয়ারসহ আটক ১
মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় বিয়ারসহ আটক ১
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিয়ার, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
শনিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুলেট চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে প্রায় ২ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৬ বোতল ভারতীয় বিয়ার, ২টি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন জাকারিয়া খন্দকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator