মাধবদীতে ডা'কা'ত'দে'র বাধা দেওয়ায় গৃহকর্তাকে কু'পি'য়ে হ'ত্যা, লুট ৪ লাখ টাকার মালামাল..

Ratna Begum avatar   
Ratna Begum
মাধবদীতে ডা'কা'ত'দে'র বাধা দেওয়ায় গৃহকর্তাকে কু'পি'য়ে হ'ত্যা, লুট ৪ লাখ টাকার মালামাল..
মাধবদীতে ডা'কা'ত'দে'র বাধা দেওয়ায় গৃহকর্তাকে কু'পি'য়ে হ'ত্যা, লুট ৪ লাখ টাকার মালামাল..
​১০ দিনের ব্যবধানে আবারও ডাকাতি: আতঙ্কে এলাকাবাসী, গ্রেপ্তার নেই কেউ
আঞ্চলিক ভাষায় পড়ুন:

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের বাধা দেওয়ায় শাহজাহান মিয়া (৫০) নামের এক ব্যবসায়ী গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদের হামলায় সুরুজ মিয়া (৭০) নামের পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

​গতকাল শুক্রবার গভীর রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে হানা দেয়। টের পেয়ে বাড়ির লোকজন ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে গৃহকর্তা শাহজাহান মিয়ার মৃত্যু হয়। এরপর ডাকাত দল প্রায় ২০-২৫ মিনিট ধরে পুরো বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

​মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর আগে গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতেই তিনটি বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। যার মধ্যে বিএনপির সাবেক সভাপতির ছেলের বাড়ি থেকেই ৪৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট হয়েছিল। পূর্বের ওই ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ডাকাতরা বেপরোয়া হয়ে আবারও এই নতুন হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা ঘটিয়েছে। একের পর এক এমন ঘটনায় পুরো এলাকাবাসীর মধ্যে এখন চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator